জ্যোতির্ময়ী নারী
মানবজাতির অর্ধ আছ তুমি জুড়ি।
সেবাময়ী নারী
তোমার সেবায় সবে প্রাণ পায় ফিরি।
জন্মদাত্রী নারী
সন্তান লালন কর বক্ষে ধারণ করি।
বহুরূপী নারী
তোমার রূপের খেলা যাই বলিহারি।
প্রেমময়ী নারী
পূর্ণ হৃদয় দিলে প্রেম দিয়ে ভরি।
ভাবময়ী নারী
অজস্র সাহিত্য-কলা তোমা হতে তৈরী।
বিজয়িনী নারী
নরের শক্তি যত- উৎস তুমি তারি।
অপরূপা নারী
তোমারে সম্মান তাই মন দিয়ে করি।
৭.৮.৯৪