মনে হয় যেন
সবই লুকোচুরি খেলা,
কখনো ভাবের দেখা পেয়ে
হৃদয় সাগরে ভাসাই ভেলা।
আশা-নিরাশার ঢেউয়ে ভেসে চলে
তীরের দেখা যদি মেলে।
কখনো বা তোমার কথা ভেবে
রাত্রি জাগি গভীর থেকে গভীর
বুকটি আশায় বেধে রাখি
মনটা তাই হয় না অধীর।
তারপরেও অবসরের ক্ষণে
তোমায় পড়ে মনে।
৩১.৫.৯৮
লুকোচুরি
সবই লুকোচুরি খেলা, কখনো ভাবের দেখা পেয়ে হৃদয় সাগরে ভাসাই ভেলা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।