হৃদয় দুয়ার আজ দিয়েছি যে খুলে
সকল ব্যথার জ্বালা গিয়েছি যে ভুলে।
অসীম আকাশ পানে ভাসিয়েছি ডানা
যাবার ঠিকানাটুকু নাহি থাক জানা।
তোমার আশায় থেকে কত না সময়
বেদনায়-অভিমানে হয়ে গেছে ব্যয়।
সেই তুমি এলে আজ হৃদয়ের কাছে
মনের শংকা যত হয়ে গেল মিছে।
থেমে গেল ভাবনার উথাল-পাথাল
সুখের হাসিতে তাই ভরে আসে গাল।
এমনি করেই তুমি চিরদিন রবে
সেই ভেবে আরো ভালো লাগে অনুভবে।
মনের সকল সাধ করবে পূরণ
শুধু এইটুকু আছে চাওয়ার এখন।
১৬.৩.৯৬
শুধু এইটুকু
অসীম আকাশ পানে ভাসিয়েছি ডানা যাবার ঠিকানাটুকু নাহি থাক জানা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।