কর্ম তৎপরতার যত কারণ
প্রাণচাঞ্চল্যের যত হেতু
শ্রেষ্ঠত্ত¡ লাভের যত উপায়
ব্যস্ততার যত যুক্তি
সময় কাটানোর যত প্রয়োজন
আর জীবনযাত্রার যত মকসুদ
তা শুধুমাত্র একটি
শুন্যস্থান পূরণ।
চেতনালোকে,
অন্তরের মাঝে,
আর হৃদয়ের মধ্যে,
যেই অসীম শুন্যতা বিরাজমান,
সীমাহীন ফাঁকা স্থান রয়েছে,
তাকেই পূরণ করার জন্যে
আর ভরাট করার নিমিত্তে
মানুষের যাবতীয় প্রয়াস।
উর্ধ্বাকাশের সীমাহীন মহাশুন্যের ন্যয়
অন্তরলোকে বিরাজিত মহাশুন্য;
যা সৃষ্টির আদি হতে নিয়ে
আজবধি সমগ্র মানবক‚ল
পরিপূর্ণ করে চলেছে।
তাকেই সমন্বয় করার লক্ষ্যে
যাবতীয় প্রচেষ্টা।
আর জন্ম ও মৃত্যুর মাঝে
সেটা যে যত সার্থকভাবে
পূরণ করতে পারে,
সে লাভ করে তত সফলতা।
০৮.০৬.৯৮
শুন্যস্থান পূরণ
আর জন্ম ও মৃত্যুর মাঝে সেটা যে যত সার্থকভাবে পূরণ করতে পারে,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।