আজো তুমি আছ
চিরকাল যেমন ছিলে
চির আকর্ষণীয়
চিরস্মরণীয়
চির বরণীয়।
হৃদয়ের মনিকোঠায়
তোমার আবাস।
তোমার সাথে সাক্ষাত
অন্তরঙ্গ আলাপ
আর সঙ্গ লাভ
দিন-রাত্রি
নীরবে-নিভৃতে
একাকী,
একান্তে,
সকলের অগোচরে
সবচেয়ে সুন্দর করে।
জীবনের শ্রেষ্ঠতম মুহুর্তগুলো
আনন্দময় হয়ে ওঠে
তোমার সান্নিধ্যে
আর নিবিড় সংস্পর্শে।
১৮.০২.৯৯
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।