সুমন, তোমার সাথে যখন শেষবারের মত দেখা হয়
তখন জানতাম না যে
এটাই জীবনের শেষ সাক্ষাৎ
যদিও ইদানীং সকল কাজই
জীবনে শেষবারের মত হচ্ছে বলে ভাবি।
তবুও তোমার হঠাৎ চলে যাওয়ায়
মনে আক্ষেপ হয়, মনটা কেঁদে উঠে
কেন আরেকটু বেশি সময় তোমাকে পেলাম না।
কেন আরেকটু বেশি সময়
তোমার সাথে কাটালাম না।
কেন যখন দেখা হোলো
তোমাকে বুকে জড়িয়ে ধরলাম না।
তোমার কপালে একটা চুমু দিলাম না।
এগুলো খুব কঠিন কাজ ছিল না।
পনেরো বছর পর দেখা হবার সময়
অস্বাভাবিকও ছিল না।
কিন্তু এখন সবই অতীত
সবই সাধ্যের বাইরে।
তবু্ও সান্ত্বনা এই যে
তোমাকে শেষবারের মত
একবার দেখতে পেয়েছি
তোমার সাথে কথা বলতে পেরেছি
কিছু স্মৃতি চারন করতে পেরেছি
আর অনাগত ভবিষ্যতের জন্য
কিছু স্মৃতির সঞ্চয় জমা করতে পেরেছি
এখন আল্লাহর কাছে শুধু এটাই দোয়া
যেখানেই থাকো
ভালো থাকো
শান্তিতে থাকো
আর আমি কাটাই বাকী দিনগুলো
তোমার স্মৃতি নিয়ে
পূনরায় মিলিত হওয়া পর্যন্ত।
13.02.2026