আজো মনে আছে 
সেই সুখ স্মৃতি, 
সেই প্রিয় অনুভূতি, 
কাঙ্খিত প্রাপ্তি, 
নীরব শান্তি। 
নিভৃতে, ব্যস্ততা হতে সরে, 
কোলাহল থেকে বহু দূরে, 
নিরবচ্ছিন্ন নীরবতা, 
স্বর্গীয় সুখানুভুতির বারতা। 
যা নিয়ে গেছে মোরে 
আত্মগ্লানির রোষানল হতে 
বহু ক্রোশ দূরে। 
ভুলিয়ে দিয়েছে যত খেদ, 
সব বৈষম্য বিভেদ, 
সব বঞ্চনা, 
আর সকলের সরব-নীরব লাঞ্ছনা। 
সেই সৌভাগ্য 
দিয়েছে প্রিয়ার ন্যায় ভালোবাসা, 
হৃদয়ে জাগিয়ে তুলেছে শত আশা। 
হাসির দুয়ার দিয়েছে খুলে 
হৃদয়ের ভাষা দিয়েছে মুখে তুলে। 
এখন মনের আনন্দে বলতে পারি কথা 
ভুলে সব ব্যথা।