সত্যিকারের ভালবাসলে

মনের সকল গ্লানি যায় চলে।

মনের সকল দূর্বলতা,

অক্ষমতা আর ব্যর্থতা,

হতাশার ভাব,

প্রেরণার অভাব,

সবই যায় মিটে,

যদি কারো জীবনে

খাঁটি ভালোবাসা জোটে।

স্রষ্টার প্রতি যদি

থাকে পুরো আস্থা

জীবন ধারণে হয়

চমৎকার সব ব্যবস্থা।

সৃষ্টির মাঝে মিলে

আনন্দ অপার

অর্থ খুঁজে পাওয়া যায়

এই জীবনের।

৩০.,০৮