‘আমি তোমায় ভালোবাসি’
শুনে যদি পায় হাসি
মন যদি হয় খুশি
তবে তা কি খুব বেশি?
সত্যি কথাটি শুনে
যদি ভালো লাগে মনে
তবে সেটা কারো সনে
বললে কি দোষ মানে?
কিন্তু তবুও দেখ
কেউ সেটা কয় নাকো
হিম্মত পায় নাকো
কিংবা তা চায় নাকো।
তবুও সাহস করে
বলে যাই বারে বারে
পূর্ণ হৃদয়ভরে
বেসেছি ভালো সবারে।
৫.১০.৯