হায়,

আজ তুমি কোথায়?

অন্তরে আজ বার বার

এই কামনার উদয় হয়

তোমার ভালোবাসায় ভরে দাও

আমার শুন্য হৃদয়।

তবু তুমি কি নির্দয়!

কি করে আমায় ভুলে

কাটাও তোমার সময়,

আর আমি অসহায়।

নিস্ফল আশাতে আর ব্যর্থ হৃদয়ে

রাত ভোর হয়।

মনে হয় চিরকাল

মানবো পরাজয়।

তবুও হৃদয়ে আশা জেগে রয়,

কভু যদি সৌভাগ্য মুখ তুলে চায়,

কভু যদি লাভ করি বিজয়,

যদি সে বরমালা

কন্ঠে পরায়,

আর তুমি হও সদয়,

সঙ্গদানে কাটাও কিছু সময়,

তাহলেই তৃপ্ত হবে

আনন্দে পরিপূর্ন হবে

এবং খুশিতে হাসবে হৃদয়।

২৬.০৬.৯৮