জানি না কোনদিন চিরশান্তি পাব কি না

কোনদিন এমন আসবে কি না

যেদিন মনে হবে

কোন কিছুর অভাব বোধ হচ্ছে না

যখন যেটা চাইছি তাই হচ্ছে

কোন সমস্যা দেখা দিলে

তা নিমিষেই দূর হচ্ছে।

শিশুর মুখের কান্না নিমিষেই মিলাচ্ছে

কারো সঙ্গ সুখ কখনো আশা করলে

সাথে সাথেই তা পাচ্ছি

যখনই সবাইকে নিয়ে মজলিস করতে চাচ্ছি

তখনই তা হয়ে যাচ্ছে

দূরত্ব বলে কিছু থাকছে না

না বাইরের, না অন্তরের।

জানি না এমন কোনদিন হবে কি না।

কিংবা সেরকম কখনো হলে

তখন কি রকম হবে।

শুধু সান্তনা এইটুকু যে

যত চাওয়া এবং না চাওয়ার দ্বদ্ব রয়েছে

তা একদিন শেষ হয়ে যাবে

অপেক্ষার পালার একদিন অবসান হবে

বিকল মনকে আর বেদনা ভারাক্রান্ত

হতে হবে না।

শুধু এইটুকুই আজকের সান্তনা।

১৩..৯৬