আজ আবারো মনে হয়
যেন কোন বাধা নেই,
কোন ক্ষুদ্রতা নেই,
কোন সংকীর্ণতা নেই,
কোন সমস্যা নেই,
কোন সীমা নেই,
কোন ব্যর্থতা নেই।
কোন অক্ষমতা,
দূর্বলতা,
অসহায়তা,
অপারগতা,
কিছুই নেই।
কোন অভিযোগ নেই,
বঞ্চনার আক্ষেপ নেই,
না পাবার খেদ নেই,
বেদনার জ্বালা নেই,
অতীতের গøানি নেই,
ভবিষ্যতের দূর্ভাবনা নেই।
হৃদয়ের প্রশস্ততার মাঝে
আর মনের সন্তুষ্টির মাঝে
পরিপূর্ণ মনে হয় নিজেকেই।
৩০.০৪.০৮