আজ হয়েছি নিতান্ত অক্ষম
অতি দূর্বল
সামান্যটুকুও কর্মশক্তিহীন।
হৃদয়কে কোন সান্তনাতেই
বশ মানানো যাচ্ছে না
কোন নিয়মের অধীনেই
যথারীতি চলতে পারছি না।
হাজারো ভালো লাগার বস্তুকে
ভালো লাগছে না।
আজ হৃদয়ে কেবল একটিমাত্র স্পন্দন,
বাসনা,
অনুভ‚তি,
আকাংখা,
অভিলাষ,
সে শুধু ভালোবাসা।
আজ তারই প্রাবল্যে এত অস্থির
এত বেশি উদ্বেলিত
এত অধিক তাড়িত
এত প্রচন্ড কম্পিত।
৯.৪.৯৭
স্পন্দন
আজ হৃদয়ে কেবল একটিমাত্র স্পন্দন, বাসনা, অনুভ‚তি, আকাংখা, অভিলাষ, সে শুধু ভালোবাসা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।