আজ কোন কাজ নেই,
ভাবনার প্রয়োজন নেই,
বিষন্নতার কারণ নেই,
দ্বিধাদণ্ডের স্থান নেই,
সফলতা পরিমাপের দরকার নেই,
পাওয়া না পাওয়ার খতিয়ান নেই,
কোন হিসাব মেলানোর তাগিদ নেই,
দায়িত্ব পালনের দায় নেই।
কেবল নিরবচ্ছিন্ন স্বাধীনতা,
পরিপূর্ণ সফলতা,
সীমাহীন শান্তি,
অখন্ড প্রশস্তি,
স্বাধীকারের মাঝে,
স্বইচ্ছার মাঝে। কারণ এরই মাঝে চিরদিন
হওয়া যায় প্রকৃত স্বাধীন।
০৮.০৬.৯৮
স্বইচ্ছা
আজ কোন কাজ নেই
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।