স্বপ্ন দেখেছি শুধু যেটুকু সময়
সেটুকুই লভিয়াছি আর কিছু নয়।
স্বপ্নের ভাল লাগা সুখের আবেশ
হৃদয়ের প্রশান্তি এনেছে অশেষ।

চোখের সামনে যত অসমতা ছিল
স্বপ্নেই তা কেবল দূর হয়ে গেল।
এর চেয়ে ভাল কিছু জীবনের মাঝে,
আগে আর কোনদিন পাইনিকো খুঁজে।
স্বপ্নে করেছি যত ভাবের আলাপ
একটি জীবন নয় তার পরিমাপ।
ঝগড়া-কলহ আর তর্ক বিবাদ
করে কভু হয়নিকো বাদ-প্রতিবাদ
অপরের সাথে। আর অবসর যত
স্বপ্নে কাটিয়ে গেছি আপনার মত।

বন্ধু হিসাবে ভেবে সকলেরে পাই
স্বপ্নে আপন করে নিয়েছি সদাই।
তাইতো স্বপন দেখি রাত কিবা দিন
জীবনটা হয়ে ওঠে অতীব রঙ্গীন।

পাই যত ব্যথা, জ্বালা, সব হয় মিছে
সকল হতাশা হারে স্বপনের কাছে।
৩০.০৯.৯৬