আজকে সবার হোক স্বপ্নপূরণ
আমার কি কারণ আছে করব রোদন?
সবাই ব্যস্ত থাক আপনার কাজে
আমিও আমার কাজ করে যাব নিজে।
চলুক সবাই যার যার পথ ধরে
আমিও কারোর পিছে রবো নাকো পড়ে।
সবাই হাসুক হাসি অন্তর খুলে
তাইতে আমার মন কভু নাহি জ্বলে।
কেউ যদি পায় সদা খুশীর খবর
তাতে কি দুঃখ পায় এ মোর অন্তর?
কভু নয়, কভু নয়, নাই কোন ক্রোধ,
সকলের সুখ দেখে নাই কোন খেদ।
হোক আজ সকলের স্বপ্নপূরণ,
আমিও তো সকলেরি মাঝে একজন।
০৫.০৭.৯৮
স্বপ্নপূরণ
আজকে সবার হোক স্বপ্নপূরণ
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।