স্বপ্নপূরণের জন্যে
ইচ্ছেপূরনের জন্যে
হাটা যায় সহস্র ক্রোশ
যাওয়া যায় দেশ-মহাদেশ।
ঘোরা যায় নদী-পর্বত
জাগা যায় অসংখ্য রাত।
ফেলা যায় অজস্র ঘাম
হওয়া যায় খুব বদনাম।
সওয়া যায় সব অপমান
বাঁধা যায় হৃদয়ে পাষাণ।
ডুবা যায় মাঝ দরিয়ায়
উঠা যায় পাহাড় চূড়ায়।
মেশা যায় কোটি লোক সনে
হেসে প্রাণ দেয়া যায় রণে।
১৬.৬.৯৮
স্বপ্নপূরণের জন্যে
ইচ্ছেপূরনের জন্যে
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।