জানি না তো কখন তুমি এলে আমার মনে
আমার হয়ে আমার তরে আমার গোপনে।
আমার এ মন উঠল গেয়ে তোমার তরে গান
তোমার স্বপন জুড়িয়ে দিল আমার হৃদয় মন।
তোমার খেয়াল ফুরায় নাকো দিবস রজনী
তোমার কথাই থেকে থেকে কইছে ধরনী।
অবসরেতে একলা হলে উদাস লাগে মনে,
তোমার সনে কথা বলার ইচ্ছা জাগে প্রানে।
দুজন মিলে হাসাহাসির একটা কোন কথা,
কিংবা দুখের সাথী হওয়া কেউবা পেলে ব্যথা।
কিন্তু কেবল স্বপ্ন হয়েই আছ কোথায় তুমি
আপন করে বাহুর ডোরে পেলাম নাতো আমি।
তাইতো শুধু তোমার কথাই ভাবছি আমি বসে
কখন তুমি স্বরূপ ধরে আসবে আমার পাশে।
৯৪
স্বপ্ন হয়েই আছ
অবসরেতে একলা হলে উদাস লাগে মনে, তোমার সনে কথা বলার ইচ্ছা জাগে প্রানে।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।