নাই বা পারলাম তার যথার্থ প্রশংসা করতে

এমন কিই বা শক্তি আমার আছে

তার অনন্যতা তো আর

আমার প্রশংসার মুখাপেক্ষী নয়

আমার তারিফ ব্যতিরেকেই সে স্বমহিমায় ভাস্বর

আপন মহত্বের দ্বারাই সে গৌরবের অধিকারিনী

স্বভাবজাত সৌন্দর্যই তার রূপবর্ধন করে

নিজস্ব গুণেই সে সকলকে ছাড়িয়ে উদ্ভাসিত।

আমার কেবল সান্তনা আমি আকাংখা করেছি

ইচ্ছে প্রকাশ করেছি

যথাসাধ্য চেষ্টা করেছি

তার প্রশংসা করতে

তার মহিমার সুখ্যাতি করতে

যা করা আমার পক্ষে স্বাভাবিক

আমার জন্য প্রয়োজনীয় এবং কল্যাণকর।

সৌন্দর্যের প্রশংসা করাই তো স্বভাবের ধর্ম।

১৭.০৩.৯৬