কর শৃংখলিত,
কর মোর সারা দেহ শিকলে আবৃত।
দাও শত সাজা,
ঝরাও এ দেহ হতে খুন তরতাজা।
যদি চাও দিতে,
বিষভরা এক শিশি সেও নেব হাতে।
করব তা পান
তাতে যদি সুখ খুঁজে পায় তব মন।
তবু জেনে রেখো,
আমার হৃদয় কভু তোমা হবে নাকো।
কভু নাহি পাবে,
এ মনের সায়টুকু যত তুমি চাবে।
কোনরূপ কাজে,
নোয়াতে ব্যর্থ হবে সামান্য লাজে।
পারবে না কভু,
হাসাতে-কাঁদাতে মোরে যত মারো তবু।
তবে যদি চাও,
হৃদয় কিনবে তুমি কিনে নিয়ে যাও।
তার শুধু দাম-
সামান্য ভালবাসা জানিয়ে দিলাম।
২২.০৬.৯৮
সামান্য ভালবাসা
কর শৃংখলিত, কর মোর সারা দেহ শিকলে আবৃত। দাও শত সাজা, ঝরাও এ দেহ হতে খুন তরতাজা।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।