সামান্য ভালো লাগা
তার মূল্য পরিমাপ করার
কোন উপায় আছে কি?
জানি না।
কেবল মনে হয় পেলাম।
আগেও কিছু নেই,
পিছেও কিছু নেই,
কেবল পাওয়া।
মনে হয় এমনই বুঝি সবকিছু ছিল।
এইরূপ আনন্দের মাঝেই বুঝি বিশ্ব-সংসার
তার সকল সৃষ্টিকে বাঁচিয়ে রেখেছে।
তিলে তিলে সব ধ্বংসকে পিছনে ফেলে
মহাকালের পানে সে অগ্রসর হচ্ছে,
কোন ক্ষতিই তার
কিছুমাত্র ব্যত্যয় ঘটাতে পারবে না।
কোথাও কোন বাধা নেই।
পরিপূর্ণ মুক্তি,
বন্ধনহীনতা,
অনন্ত অসীম পিপাসার নিবারণ,
হৃদয়ের তীব্র যন্ত্রণার
শান্তিদায়ক অবসান,
সৃষ্টির সার- মহত্তম প্রেরণার পরিপূর্ণতা,
আর সকল জটিলতার অবসান।
১৬.০৩.৯৬
সামান্য ভালো লাগা
অনন্ত অসীম পিপাসার নিবারণ, হৃদয়ের তীব্র যন্ত্রণার শান্তিদায়ক অবসান,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।