আছে শেষ সকল বাধার-

প্রতিকলতার,

বিপদের,

বিরুপতার,

অসুবিধার,

অনাকাঙ্খিত পরিস্থিতির,

আর যাবতীয় ব্যর্থতার।

সময়ের পরিক্রমায়

সবকিছু শুধরে যায়,

দুঃখের নীল রং বদলায়,

কৃষ্ণপক্ষ শুক্লপক্ষে পৌঁছায়,

সূর্যোদয়ে বর্ণচ্ছটা ঠিকরায়,

পিপাসার্ত হৃদয়ের খরা কেটে গিয়ে

শ্যামলিমা ফিরে পায়,

অশ্রু ছলছল আখিদ্বয়

হাসির দ্যুতি ছড়ায়,

আর ব্যর্থ প্রাণ

উচ্ছাসে জয়গান গায়।

সবই সময়ের পরিক্রমায়।

০৯.০৬.৯৮