কখনো হারায় না আবেগ,
হৃদয়ের কোণে থাকে লুকিয়ে।
কখনো বা তাদেরে ভুলে থাকি
কভু সেসব অন্য ভাবনার আড়ালে
চাপা পড়ে যায়
আবার কখনো নতুন কিছুর আশায়
পুরোনোকে বিস্মৃত হই।
কিন্তু যেগুলো একান্ত নিজের
নিতান্তই সহজাতভাবে যা আমার
প্রকৃতিগতভাবেই যেভাবে আমি ভাবি,
আমি আকাংখা করি,
আমি তাড়িত, প্ররোচিত হই,
আর যেসব আবেগের দ্বারা
অবচেতনভাবে আমি চালিত হই,
তা সর্বদাই আমার গহীনে বিরাজ করে।
তাই কোন সময় অন্য রূপ ধারণ করলেও
ত্বরিত নিজের স্বভাবজাত প্রকৃতিতে
ফিরে আসি।
এ যেন তারই প্রতিধ্বনি-
’সকল কিছুই তার মূলের দিকে ফিরে যায়’।
তাইতো কখনো ভুল হয়ে গেলে
শংকিত হই না
সংশোধিত হবার চিন্তায়।
অনুতপ্ত হই
ভুলের মাশুল হিসাবে
আর নিজের ভেতরে প্রেরনা খুঁজি,
যেন আমার স্বভাবসিদ্ধ পথে
পূনরায় চলা শুরু করতে পারি।
১৬.০৩.৯৬