ভেবেছিলাম আর কোনদিন
তার দেখাটি পাব না,
হৃদয় ভরে সোহাগ করার
সুযোগ বুঝি হবে না।
কিন্তুরে ভাই জানত কে বা
খুলবে কপাল এভাবে,
এক পলকে এই জীবনের
দুঃখ সকল মিলাবে।
শুন্য বুকে ব্যর্থ মনে
ছিলাম যখন বিষন্ন,
তার দেখাটি পেয়ে হঠাৎ
ভাগ্য হলো প্রসন্ন।
অন্তরেতে আশার আলো
জ্বালিয়ে দিল মুহুর্তে,
প্রাণের মাঝে রঙ্গীন স্বপন
ছড়িয়ে দিল দুহাতে।
আমার মাঝে ছিলাম আমি
কিন্তু ছিলাম গোপনে
তার পরিচয় করিয়ে দিল
ভাবের আদান-প্রদানে।
গোপন আমির সাহস কত
দেখতে থাকি সভয়ে,
তার ক্ষমতার প্রকাশ দেখে
অবাক হই বিস্ময়ে।
সে আসাতেই নতুন করে
চলতে থাকি জীবনে
আজ যদি বা মরণ আসে
লাগবে ভাল মরণে।
১২.০৭.৯৫