হৃদয়রাজ্যে
আজকের দিন শুধু স্বপ্ন দেখার।
যদিও সবাই বলে- কেন যে বেকার
একাকী উদাস বসে কাটাই সময়,
নড়ে চড়ে কাজ করে কত লাভ হয়?
যদিও তাদেরে এটা বুঝানো যে দায়
লাভের আশায় শুধু কাজ করে হায়
ভাল লাগে যত কিছু সেগুলোর তরে
কখনো কাছেতে টানা যায় আপনারে?
তাইতো সকল কিছু বাদ দিয়ে আজ
হৃদয়রাজ্যে একা করছি বিরাজ।
যেথায় আনন্দ শুধু নাই ভাবনা
স্বর্গেও সেই রূপ কভু মিলবে না।
সুখের ঠিকানা খুঁজে সেথায় পেলাম
তাইতো স্বপ্নে আজ হারিয়ে গেলাম।
২৮.০৫.৯৭
হৃদয়রাজ্যে
Heart theme
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।