যার কথা চিরকাল ভেবেছি,
অন্তর দিয়ে যারে
চিরকাল চেয়েছি,
হৃদয়ের সহস্র রংএ
যার ছবি এঁকেছি,
যার সাথে নির্ঘুম হাজার রাত্রি
অজস্র গল্পে কাটিয়েছি,
যার অপরূপ রূপ দর্শনে
বিমোহিত, দিশেহারা হয়েছি,
যার সঙ্গসুখ, সাহচর্য লাভে
চিরধন্য হয়েছি,
যার ভুবনমোহিনী হাসির ছটায়
শিহরিত, পুলকিত হয়েছি,
যার স্বপ্ন কল্পনায়
অসংখ্য কাব্য রচেছি,
এখনো রচনা করে চলেছি,
সে যে একান্ত আমার হৃদয়ের আলো
তারেই সমগ্র মন প্রাণ দিয়ে
বেসেছি ভালো।
১০.০৭.০৩