আমি জানি আছে
বেদনার ঔষধ হৃদয়ের কাছে।
ভালোবাসা, ভালো লাগা, যত অভিলাষ
সবই কিছু মওজুদ হৃদয়ের পাশ।
আকাংখা, আগ্রহ, বাসনা পূরণ,
হয়ে যায় একবার যদি ধরে মন।
আবেগের স্থিরতা ও সুখের নাগাল
মনেরই মুঠোয় আছে, নয়কো কপাল।
তাই আমি চিরকাল ফিরে ফিরে আসি
হৃদয়েরি কাছে,
আর তারে ভালোবাসি।
২৯.৯.৯৬
হৃদয়ের কাছে
আবেগের স্থিরতা ও সুখের নাগাল মনেরই মুঠোয় আছে, নয়কো কপাল।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।