কত শোক যে পেলাম;
টাকা হারানোয়
সময়ের অপচয়ে
স্বাস্থ্যের হানিতে
ভবিষ্যতের ভাবনায়
কর্তব্যের অবহেলায়।
সে জন্য জীবনের কত আনন্দ হারাতে হলো।
কিন্তু কল্পনাতে একবার হারিয়ে
সব তুচ্ছতা ঘুচে গেল,
জীবনের সব খেদ মিটে গেল,
আফসোস ভাল লাগায় পরিণত হলো।
আর হৃদয়ের ক্ষুদ্রতা, সংকীর্ণতা দুর হয়ে
তা প্রফুল্লতায় উদ্ভাসিত হয়ে উঠল।
কল্পনাতে নিজেকে হারিয়ে
নিজেকেই খুঁজে পেলাম।
০৬.০৪.৯৬
হারানো
কত শোক যে পেলাম; টাকা হারানোয়
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।