এ যেন ঠিক হারিয়ে পাওয়ার মতই
যখনই খোঁজা শুরু করলাম
তখনই পেয়ে গেলাম।
আগে শুনেছিলাম-
পথ চলতে চলতেই পথের শেষ হয়,
মঞ্জিলে পৌঁছে যায়।
চাষ দিয়ে বীজ বপণ করলেই
ফসল পাওয়া যায়।
আজ পূনরায় সেই সত্যতার প্রমান মিলল।
স্বেচ্ছাতেই গন্তব্যে পৌঁছে যেতে পারতাম।
কিন্তু তা না করে দ্বিতীয় পথ ধরলাম।
যেই চলায় রয়েছে খানিকটা অবসর,
একাকীত্ব,
নির্জনতা,
চিন্তা ভাবনার অবকাশ,
ঝামেলামুক্ততা,
আর তার সাথে অতিরিক্ত প্রাপ্তিস্বরূপ
বেশ খানিকটা পরিমাণ আত্মবিকাশের সুযোগ।
কি অপূর্ব লাভ!
সহসা এরূপ প্রাপ্তি ঘটে না।
সবসময় এরকম সুযোগ মেলে না।
অনেক চিন্তা ভাবনাই স্থিরতা লাভ করে না।
বায়বীয়ভাবে মিলিয়ে যায়।
কিন্তু আজ, এ মুহুর্ত
প্রাপ্তির পূর্ণতায় পরিপূর্ণ,
স্থিরতায় অটল, অবিচল,
গতিময়তায় ভরপুর।
দ্বিতীয় পথ যে উদ্দেশ্যে ধরেছিলাম
তা ঠিকমতই পূরণ হয়েছে।
যা যা আশা করে অগ্রসর হয়েছি
সেসব ঠিক ঠিক ভাবে পাওয়া গেছে।
সৌভাগ্যের কাছে তাই নিবেদন রইল
যেন বেশি বেশি পরিমাণে
এইরূপ প্রাপ্তি ঘটে।
২৮.০৩.৯৬
হারিয়ে পাওয়া
কিন্তু আজ, এ মুহুর্ত প্রাপ্তির পূর্ণতায় পরিপূর্ণ, স্থিরতায় অটল, অবিচল, গতিময়তায় ভরপুর।
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।