মাকে নিয়ে
আম্মাকে নিয়ে কি লিখব -
গল্প, কবিতা না নাটক?
এসবের মাঝে মায়ের কথা
তুলে ধরা যাবে কত টুক?
মাকে নিয়ে এ যাবত সবে
যা লিখেছেন, লিখছেন,
অতি সামান্যটুকুই তাঁর
তুলে ধরতে পেরেছেন।
মাকে নিয়ে সেটুকুই কেউ
প্রকাশ করতে পারবে,
যেটুকু সে জ্ঞান লাভ করে
ধারনা অর্জন করবে।
কিন্তু মায়ের অবদান তো
তার চেয়েও ব্যাপক,
কারণ জন্ম লাভের আগেও
ছিল নাড়ির সংযোগ।
তারপরেও আপ্রাণ চেষ্টা
মায়ের কথা বলার,
কারণ তারই মাঝে মিলে
মনের শান্তি অপার।
--May 7 2017
মাকে নিয়ে
আম্মাকে নিয়ে কি লিখব - গল্প, কবিতা না নাটক? এসবের মাঝে মায়ের কথা তুলে ধরা যাবে কত টুক?
Nice article