স্বাধীন বাংলাদেশ
আমি গর্বিত,
আনন্দিত,
সৌভাগ্যবান,
স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলে,
সামর্থ্য, মেধা, যোগ্যতাকে কাজে লাগানোর
সকল সুযোগের অধিকারী বলে,
নিজের পরিচয় দিতে পারি বলে,
পরাধীনতার চরম গ্লানি নিয়ে
দু:সহ যাতনা নিয়ে
কঠোর অভিশাপ নিয়ে
মাথা নত করে চলতে হয় না বলে,
মুক্তি লাভের প্রচেষ্টা নিয়ে
কঠিন যুদ্ধের মধ্য দিয়ে
বাস করতে হয় না বলে,
সমগ্র বিশ্ববাসীর সাথে
সমান অধিকার নিয়ে চলতে পারি বলে,
নিজের পায়ে দাঁড়িয়ে
আপন লক্ষ্য পানে
মেরুদণ্ড সোজা করে হাঁটতে পারি বলে,
সকল সম্ভাবনার দুয়ার
সকল পুরস্কার অর্জনের সুযোগ
নিজের সামনে খোলা বলে,
মন খুলে সবার সাথে
সুখ-দু:খের কথাগুলো
বলতে পারি বলে।
স্বাধীন বাংলাদেশ
আমি গর্বিত, আনন্দিত, সৌভাগ্যবান, স্বাধীন বাংলাদেশ পেয়েছি বলে,
এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি লিখুন।